ঢাকা ত্যাগ করলেন ভুটানের প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৫, ১০:৩০আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৩৪

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তার দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তাকে বহনকারী বিমানটি সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান।

এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী গার্ড অব অনার দেওয়া হয়।

বাংলাদেশে অবস্থানকালে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হয়– একটি স্বাস্থ্যসেবা, অন্যটি ইন্টারনেট কানেক্টিভিটি সম্পর্কে। ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনাসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন।

এছাড়া তিনি সরকারের উপদেষ্টা, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি 
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখবে ঢাকা-থিম্পু  
সর্বশেষ খবর
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
টানা ৫দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে ফিরলো কর্মচাঞ্চল্য, শুরু আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল