খালেদা জিয়ার খোঁজ নিতে মধ্যরাতে এভারকেয়ারে গেলেন আইন উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৫, ০০:৩৯আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ১৬:০৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টায় তিনি সেখানে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেন এবং বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ সময় তিনি তার সুস্থতা কামনা করেন। 

বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

এর পর শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা বলেন, এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনই ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।

এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পল্টন কেন্দ্রীয় জামে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন, বেগম খালেদা জিয়া আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গতকাল রাতে (বৃহস্পতিবার) ডাক্তাররা বলেছেন যে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। সে জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সারা দেশের জনগণের কাছে দোয়া চেয়েছিলাম এবং সারা দেশের মসজিদে মসজিদ দোয়া হচ্ছে।

গত ২৩ নভেম্বর রাতে মেডিক্যাল বোর্ডের পরামর্শক্রমে এয়ারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। রাতেই মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে (চেস্ট) ইনফেকশন হয়েছে। সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

/এমকে/এস/
সম্পর্কিত
চাপে পড়ে বিদ্যালয়ের ৩ লাখ ৭০ টাকা ফেরত দিলেন বিএনপির দুই নেতা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে: রিজভী
সর্বশেষ খবর
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
স্পাইসজেটের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসাররা কত বেতন পান
স্পাইসজেটের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসাররা কত বেতন পান
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
এআই নিয়ে জাতীয় নিরাপত্তার শঙ্কা, মোকাবিলায় যুক্তরাষ্ট্র-চীনের উদ্যোগ
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন 
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন 
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন