বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দলের গণতান্ত্রিক কর্মসূচিতে সরকারের আপত্তি নেই। রাজনৈতিক কর্মসূচির নামে বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।  

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার’ প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ঢাকা মহানগর দক্ষিণ এ কর্মসূচির আয়োজন করে। 

রিজভী বলেন, “গণতন্ত্রে সংসদের ভেতরে-বাইরে কথা বলা যায়। বিরোধী দল কর্মসূচি করছে, করুক। তবে হুমকি-ধমকি, মিথ্যাচার, অপপ্রচার এবং ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের আক্রমণ গ্রহণযোগ্য নয়।”   

রিজভী জ্বালানি সংকটের মধ্যে ৪৫০টি গাড়ি নিয়ে রংপুরে লংমার্চ করার সমালোচনা করেন। তিনি জানান, যমুনা সেতুর টোলের রিপোর্ট অনুযায়ী ৪৫০টি গাড়ি নিয়ে তারা রংপুরে গেছেন। যখন জ্বালানির অভাবে জাতীয় গ্রিডে প্রয়োজনীয় বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না, ডিজেল সরবরাহে সংকট রয়েছে এবং জ্বালানির অভাবে দেশের অনেক কার্যক্রম বন্ধ হয়ে আছে, তখন এতগুলো গাড়ি নিয়ে লংমার্চ করার কী প্রয়োজন ছিল? ওই জ্বালানি বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা গেলে জনগণের উপকার হতো।

জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধীদলের বিকল্প প্রস্তাব কী, সেই প্রশ্নও তোলেন রিজভী। 

জ্বালানি সংকটকে বর্তমান সরকারের একক সমস্যা হিসেবে দেখার সমালোচনা করে তিনি বলেন, “এই সংকট তারেক রহমানের সংকট না, এটা বিএনপি সরকারের সংকট না।”  

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “মধ্য বাড্ডা, কাফরুল ও মিরপুরে বাসে আগুন এবং হাইকোর্টের সামনে বোমাবাজির ঘটনার সঙ্গে কারা জড়িত, তার উত্তর দিতে হবে।” 

একটি ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের জামায়াতের লোক বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে দাবি তার। 

এক দফার আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, “আপনাদের এক দফার কথা শুনে আমরা কি গলি দিয়ে পালাবো, না প্রাচীরের ওই পারে আমরা লাফ দেবো?” তিনি বলেন, “১৭ বছর ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি আন্দোলন করেছে। জুলাইয়ের আন্দোলন ও আগস্টে শেখ হাসিনার সরকারের পতনও দীর্ঘদিনের সেই আন্দোলনের বহিঃপ্রকাশ।”  

রিজভী বলেন, “বিএনপির খুঁটি কোনও বাঁশের খুঁটি নয়, বিএনপির খুঁটি জনগণের খুঁটি। ওই জনগণের খুঁটির ওপর বিএনপি দাঁড়িয়ে আছে। এই খুঁটি এত শক্ত যে হিমালয় পর্বতের শক্তি দিয়ে আঘাত করলেও এই খুঁটি নড়ানো যাবে না।”  

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সংসদ সদস্য হামিদুর রহমান, কামরুজ্জামান রতন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
ডেঙ্গু প্রতিরোধ ঢাকা মহানগর উত্তরে বিএনপির পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
সর্বশেষ খবর
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন