সৌদিসহ ৭ দেশের প্রবাসীদের ভোটার নিবন্ধন শনিবার থেকে পুনরায় চালু হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৫, ০১:২৫আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০১:২৫

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসীরা সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদিআরব সহ সাত দেশে নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছিলো নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধন বন্ধ এই সাত দেশে আগামীকাল (শনিবার) ভোর ৬ টা থেকে পুনরায় নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে ইসি। 

শুক্রবার (২৮ নভেম্বর) ইসি সচিবলায়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এই তথ্য জানান।

রুহুল আমিন জানান, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশী ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় ২৯ নভেম্বর সকাল ৬ টা হতে চালু করা হবে। প্রবাসে ডাকযোগে পোস্টাল ব্যালট পেতে অবশ্যই সঠিক ঠিকানা প্রদান করতে হবে। প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোন প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। তবে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদিআরব সহ সাত দেশে প্রবাসীদের নিবন্ধন গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাময়িকভাবে স্থগিত করে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

এ বিষয়ে  আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালীম আহমাদ খান বলেন, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় অনেক ভোটার সঠিক ঠিকানা প্রদান করেননি। ফলে বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, ওমান, কাতার, সৌদিআরব ও সংযুক্ত আরব আমিরাত—এই সাত দেশে নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো সম্ভব নয়।/

/এএজে/এস/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের