তারেকের আমজনতাসহ ২ দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৯

নিবন্ধনের দাবিতে সম্প্রতি নির্বাচন ভবনের সামনে অনশন করা তারেক রহমানের আমজনতার দলসহ জনতার দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

দাবি-আপত্তি আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছেন বলেও জানান ইসি সচিব। এতে উল্লেখ করা হয়েছে, আমজনতার দল প্রজাপতি চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে। কলম চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছে জনতার দল।

আরও বলা হয়, এ দুই দলের নিবন্ধন নিয়ে কারও আপত্তি থাকলে ৯ ডিসেম্বরের মধ্যে ইসি সচিবের কাছে লিখতভাবে জানাতে হবে।

এদিকে আজ দুপুরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইসি আয়োজিত এক কর্মশালায় আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে তাদের নীতিগত সম্মতি হয়েছে। একটা জনতার দল, আরেকটা আম জনতার দল। এই দুইটা দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পত্রিকায়; কোনও আপত্তি আছে কিনা।

/এএজে/আরকে/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী