বাংলা একাডেমির ৮ সাহিত্য-বিজ্ঞান পুরস্কার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭

বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি সাহিত্য ও বিজ্ঞান পুরস্কার দেবে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। চলতি বছরের আগামী ২৭ ডিসেম্বর সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় এই পুরস্কার দেওয়া হবে।   

একাডেমি থেকে জানা যায়, ভাষা, সাহিত্য, নাট্য, বিজ্ঞান ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবছর এই পুরস্কারগুলো দেওয়া হচ্ছে। ভাষাভিত্তিক গবেষণায় অবদানের জন্য প্রবন্ধসাহিত্য পুরস্কার পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা। এই পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। প্রকৃতি ও বিজ্ঞান চর্চায় সামগ্রিক অবদানের জন্য মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পাচ্ছেন খসরু চৌধুরী, যার অর্থমূল্য এক লাখ টাকা।

বাংলা কবিতায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ মযহারুল ইসলাম কবিতা পুরস্কার দেওয়া হচ্ছে কবি সানাউল হক খানকে। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ক গবেষণার জন্য সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার পাচ্ছেন হাফিজ রশিদ খান। এই পুরস্কারের অর্থমূল্যও এক লাখ টাকা।

অভিনয়, নাট্যনির্দেশনা ও নাট্য সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের জন্য অধ্যাপক মমতাজউদ্দীন আহমদ নাট্যজন পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান। পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা। অনুবাদ সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আবু রুশদ সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে শিবব্রত বর্মনকে, যার অর্থমূল্য এক লাখ টাকা। হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পাচ্ছেন সফিক ইসলাম। তার ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ’ গ্রন্থের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে, যার অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

এছাড়া এবছর রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পাচ্ছেন দুজন লেখক। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য সুব্রত বড়ুয়া পাচ্ছেন দুই লাখ টাকা অর্থমূল্যের পুরস্কার। অন্যদিকে অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত ‘সিসিফাস শ্রম’ গল্পগ্রন্থের জন্য আনিসুর রহমান পাচ্ছেন এক লাখ টাকা অর্থমূল্যের পুরস্কার।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
জুলাই বিষয়ক কবিতা পাঠে বাধা, বাংলা একাডেমিতে নাজেহাল মোহন রায়হান
বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
সর্বশেষ খবর
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার
কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন