মোস্তাফিজ ইস্যুতে সিদ্ধান্ত সমর্থন করি: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেটা বলেছেন, সেটা আমি সম্পূর্ণ সমর্থন করি। আমি এটাকে এভাবে দেখি– একজন ক্রিকেটার সে ওখানে যাবে, খেলবে, চলে আসবে। তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, তাহলে আমার টিম যাবে, শুধু শুধু টিম যাবে না, টিমের সমর্থক যাবে খেলা দেখতে। তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, আমরা কী করে বিশ্বাস করবো যে, তারা নিরাপদ থাকবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তৌহিদ হোসেন বলেন, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর যে একটা বাংলাদেশবিরোধী কার্যকলাপ এবং কথাবার্তা চলছে, সেটার পরিপ্রেক্ষিতে আসলে সত্যিকার অর্থেই ভারতীয় সংস্থাগুলোর পক্ষে নিরাপত্তা দেওয়া কঠিন হবে। সেই হিসেবে আমরা খেলবো কিন্তু ভারতের বাইরে খেলবো।

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে কোনও প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, কিছু নেগেটিভ প্রভাব তো থাকবেই। কিন্তু হাতে ধরে আমাদের স্বার্থ যেখানে আছে, যদি থাকে; সেখানে আমরা তো কিছু নষ্ট করতে যাবো না। এখানে আমাদের স্বার্থ আছে না যাওয়াতে। কারণ এখানে আমাদের লোকদের নিরাপত্তার প্রশ্ন, আমাদের স্বার্থ না যাওয়াতে। আমরা আমাদের লোকটাকে পাঠাবো না। কিন্তু যদি আমাদের চাল কেনাতে স্বার্থ থাকে, আমরা কম দামে পাই এবং আমাদের কিনতেই হয়, তাহলে ভারত যদি চাল রফতানি করে আমাদের ব্যবসায়ীরা কিনে বিক্রি করে তাতে আমি কোনও সমস্যা দেখি না।

এ সময় তিনি জানান, মিশনের নিরাপত্তা ইস্যুতে ভারত থেকে ভিসা ইস্যু বন্ধ রাখতে বলা হয়েছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ 
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৩ পেসারের বড় লাফ 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী