‘হ্যাঁ’ বা ‘না’, উভয় পক্ষেই কথা বলার অধিকার সবার আছে: আসিফ নজরুল   

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ জানুয়ারি ২০২৬, ১৮:১৭ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’—উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার সবার রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখবে না, কারণ এটি মানুষের সম্পূর্ণ নিজস্ব বিবেকবোধের বিষয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, “‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলার অধিকার যেমন সবার আছে, তেমনি ‘না’ ভোটের পক্ষে বলার অধিকারও সবার আছে। কেউ যদি মনে করেন শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলের ব্যবস্থা দেশে অব্যাহত থাকুক, বৈষম্য ও নিপীড়ন আগের মতোই চলুক—তবে তিনি ‘না’ বলতেই পারেন। কাউকে প্রচারণা থেকে বিরত রাখার কোনও অধিকার বা ইচ্ছা আমাদের নেই।” 

বিগত সরকারগুলোর সময়ে গণভোটের উদাহরণ টেনে তিনি বলেন, “আগে বাংলাদেশে যত গণভোট হয়েছে, সব সময় সরকার একটি পক্ষ নিয়েছে। কিন্তু এই গণভোটের মাধ্যমে কোনও নতুন সরকার গঠিত হবে না। আমরা শুরু থেকেই তিনটি প্রধান কাজের কথা বলেছি—সংস্কার, বিচার ও নির্বাচন। গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল সংস্কার। আমরা সরকারে থাকবো না, কিন্তু একটি জনকল্যাণমুখী রাষ্ট্রের স্বার্থে সংস্কারের পক্ষে দাঁড়িয়েছি। আমরা কোনও বিশেষ দলের পক্ষে প্রচারণা চালাচ্ছি না।” 

আইন উপদেষ্টা বলেন, “আইনের ব্যাখ্যার চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। আমরা দেখেছি ১৫ বছর শাসনতান্ত্রিক সংস্কার না হওয়ায় দেশের কী অবস্থা হয়েছিল। আমরা যেসব সংস্কার সরাসরি করতে পারছি সেগুলো করছি। কিন্তু সংবিধান পরিবর্তনের মতো বড় সংস্কারের ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত প্রয়োজন, তাই আমরা বিষয়টি গণভোটে দিয়েছি।” 

তিনি আরও উল্লেখ করেন যে, সংলাপে অংশ নেওয়া প্রায় সব রাজনৈতিক দলই সংস্কারের পক্ষে মত দিয়েছে। প্রক্রিয়াগত কিছু পার্থক্য থাকলেও মৌলিক সংস্কারের প্রশ্নে সবার মধ্যে ঐকমত্য রয়েছে বলে তিনি মনে করেন। সরকারের এই প্রচারণা মূলত সংস্কারের প্রতি তাদের যে কমিটমেন্ট (অঙ্গীকার), সেটিরই অংশ। 

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
রিপাবলিকানদের ভরাডুবি দেখে আসিফ নজরুল বললেন, ‘গো হারা হারছে ট্রাম্পের দল’
গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন: জামায়াত আমির
জনগণের ঘাড়ে স্বৈরশাসন চাপিয়ে দিতে চায় সরকার: জামায়াত আমির
সর্বশেষ খবর
ইরান কি এবার ‘অলআউট’ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
ইরান কি এবার ‘অলআউট’ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে?
তারা আবার উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
তারা আবার উড়ে এসে জুড়ে বসবে, তা সম্ভব নয়: রিজভী
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন 
রাজধানীতে এবার স্কুল বাসে আগুন 
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে