‘হ্যাঁ’ ভোট দিতে সন্ধ্যায় জাতির উদ্দেশে ভিডিও-বার্তা দেবেন প্রধান উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ জানুয়ারি ২০২৬, ১৮:১৮আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:২৬

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ সূচক ভোট দেওয়ার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) বিভিন্ন প্রচারমাধ্যমে তার এই বার্তাটি প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শুরু থেকেই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জোরালো প্রচারণা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সরকারের এই অবস্থানের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। সরকারের পক্ষ থেকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চারটি মূল যুক্তি তুলে ধরা হয়েছে। সেগুলো হচ্ছে— সরকারের সংস্কারমূলক ম্যান্ডেট বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের জরুরি প্রতিশ্রুতি, আন্তর্জাতিক গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্য রক্ষা, ভোটারদের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

সরকার মনে করে, এই প্রচারণা নেতৃত্বকে স্পষ্ট ও অর্থবহ করতে সহায়তা করে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল জনগণের।

এদিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’— উভয় পক্ষেই প্রচারণা চালানোর অধিকার দেশের প্রতিটি নাগরিকের রয়েছে। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার কাউকে এই প্রচারণা থেকে বিরত রাখবে না। এটি মানুষের সম্পূর্ণ নিজস্ব বিবেকবোধের বিষয়।”

/এসও/এসটি/ 
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম