আমাদের নিরপেক্ষতা নিয়ে কূটনীতিকদের আস্থা আছে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৬, ১৪:৫৩আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৮:২১

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা চাই স্বচ্ছ ও নিরপেক্ষ একটা নির্বাচন। এখানে লুকোচুরির কোনও ব্যাপার নেই। এটাই আমরা কূটনীতিকদের বুঝিয়েছি। তারা খুশি এবং আস্থাশীল যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।

রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে কূটনৈতিকদের নিয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে তিনি এসব কথা বলেন।

এএমএম নাসির উদ্দিন বলেন, কূটনৈতিকদের সঙ্গে আলোচনা খুব সুন্দর হয়েছে। এখানে যত কূটনৈতিক রয়েছেন তারা এসেছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও ছিলেন। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কী কী প্রস্তুতি নিয়েছি এবং কী কী কাজ করেছি, তা তাদের বুঝিয়েছি। আমরা আমাদের কর্মকাণ্ড পুরোটা ব্রিফ করেছি।

তিনি বলেন, যাদের সঙ্গে আমরা কথা বলেছি, অ্যাম্বাসেডররা, তারা খুব খুশি। তারা আস্থাশীল যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।

কূটনীতিকরা কোনও পরামর্শ দিয়েছেন কিনা প্রশ্নে সিইসি বলেন, তারা প্রশ্ন করেছেন, পরামর্শ দেননি।

কী কী প্রশ্ন করেছেন জানতে চাইলে তিনি বলেন, তারা প্রশ্ন করেছিলেন, আমরা পোস্টাল ভোটের পদ্ধতিটা কেমন, আমাদের ল’ এনফোর্সমেন্ট এজেন্সির ডেভলপমেন্ট হবে, কী পরিমাণ লোকজন ডেভলপমেন্ট হবে, কী প্ল্যান এবং কার আন্ডারে এগুলো চলবে, সেগুলোই জানতে চেয়েছেন। আমরা বুঝিয়েছি, আমরা নিশ্চিতভাবে নিরাপত্তার ব্যবস্থা করবো। যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে। ভোটটা দিতে পারে। ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, আমরা এখানে আর্মি ডেপ্লয় করবো, বিজিবি ডেপ্লয় করবো, র‍্যাব ডেপ্লয় করবো, নৌবাহিনী, বিমানবাহিনী আনসার হিউজ ডেপ্লয়মেন্ট হবে। আপনারা নিশ্চিন্ত থাকেন আমাদের তরফ থেকে আমরা ভোটারদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আশা করি এটি আমরা পারবো।

/এএজে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনের বিধিমালা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ সিইসির
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
সর্বশেষ খবর
বর্তমানে দেশে সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে: মাহদী আমিন
বর্তমানে দেশে সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে: মাহদী আমিন
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি
প্রবাসী কার্ডে মিলবে যে ১০ সুবিধা
প্রবাসী কার্ডে মিলবে যে ১০ সুবিধা
নেতানিয়াহুকে নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নেপথ্যে যেসব কারণ
কী, কেন, কীভাবেনেতানিয়াহুকে নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নেপথ্যে যেসব কারণ
সর্বাধিক পঠিত
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন