মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিদ্যুৎ বিলে ২০ শতাংশ ছাড় দেবে সরকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৬, ১৬:৫০ আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:৫১

প্রান্তিক পর্যায়ের মৎস্য খামার, হ্যাচারি এবং গবাদিপশু ও পোল্ট্রি খামারে উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে খামারিদের বিদ্যুৎ বিলে ২০ শতাংশ রিবেট (ছাড়) দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৬ জানুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কৃষি উৎপাদন বৃদ্ধি ও রফতানি উৎসাহিত করতে বর্তমানে সরকারের বিদ্যুৎ রিবেট নীতিমালার আওতায় ১৬টি খাতে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্তে এই তালিকায় মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট আরও চারটি খাতকে যুক্ত করা হয়েছে। এই লক্ষ্যে অর্থ বিভাগ থেকে ১০০ কোটি টাকা ভর্তুকি প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। 

এই ভর্তুকি সুবিধার আওতায় রয়েছে— পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, ফিস ফিড উৎপাদন, পোল্ট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প (দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টান্ন, পনির, ঘি, মাখন, চকোলেট, দই ইত্যাদি)। 

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
সূর্যের আলোয় সেচ, কমছে কৃষকের খরচ বাড়ছে আয়
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
ইলিশের সংকট কোথায়
সর্বশেষ খবর
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত