পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে বিশেষ নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫১ আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫১

পর্যবেক্ষক কার্ড ইস্যু নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ‘‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫’’ মেনে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থার কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ এবং স্থানীয়ভাবে সংসদীয় আসনভিত্তিক ৪৭ হাজার ৪৫৭টিসহ মোট ৫৫ হাজার ৪৫৪ সংখ্যক পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। পর্যবেক্ষক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে কমিশন নির্দিষ্ট নির্দেশনা দিয়েছে।

নির্দেশনা

ক. আবেদনের সঙ্গে EO-2, EO-3 ফরম যথাযথ আছে কিনা, তা যাচাই করতে হবে।

খ. পর্যবেক্ষকদের জন্ম তারিখ ১১ ফেব্রুয়ারি ২০০৫ বা তার আগে হতে হবে।

গ. শিক্ষাগত যোগ্যতার প্রমাণক হিসেবে এসএসসি এবং এইচএসসি বা সমমানের সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা নিতে হবে।

ঘ. প্রত্যেক পর্যবেক্ষক সংস্থার প্রধান তার প্রতিষ্ঠানের নিয়োগ করা পর্যবেক্ষকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই বলে প্রত্যয়ন প্রদান করবেন।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
দেশের ৫৫টা রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি, তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা বুধবার
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারহানা
সর্বশেষ খবর
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে কী বলছেন মুশফিক
২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে কী বলছেন মুশফিক
আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই আমানত তুলতে পারছেন: অর্থ উপদেষ্টা
আমানতকারীরা এখন খুশি, কারণ তারা সহজেই আমানত তুলতে পারছেন: অর্থ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো