নতুন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা পিছিয়ে দেওয়ার উদ্যোগ নেবে নতুন সরকার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, দায়িত্বের প্রথম দিনই রমজান। এই রমজানে নৃত্য পণ্যের দাম সহনীয় রাখা ও সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। নীরবে কাজ করতে চাই। কতটা সফল হবো সেটি আপনারা দেখবেন।
এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম মন্ত্রণালয়ে পৌঁছালে মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান তাদের শুভেচ্ছা জানান।









