প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৩

প্রতিটি নাগরিকের জন্য দেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ভাষণের শুরুতে তিনি বলেন, “হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি। তাঁবেদারমুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে। দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রালগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই। স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে।”

প্রধানমন্ত্রী বলেন, “আমি দেশবাসীর উদ্দেশে একটি বার্তা দিতে চাই, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান তথা দলমত ধর্মবর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই। একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য।”

নতুন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, দীর্ঘ সময় ধরে চলে আসা দুঃশাসন ও অনিয়মে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রব্যবস্থাকে আইনের শাসনের ভিত্তিতে পুনর্গঠন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, “জুয়া ও মাদকের বিস্তার আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। দলীয় প্রভাব বা রাজনৈতিক পরিচয় নয়, রাষ্ট্র পরিচালনায় চূড়ান্ত কথা হবে আইন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “সাংবিধানিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিধিবদ্ধ নিয়মে পরিচালিত হবে। অনাচার ও সিন্ডিকেট সংস্কৃতি ভেঙে দিয়ে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। রমজানে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের পাশাপাশি কৃচ্ছ্রসাধনের আহ্বান এবং বিকেন্দ্রীকরণ, রেল সংস্কার ও দক্ষ জনশক্তি গঠনে সরকারের পরিকল্পনার রয়েছে।”

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা নিশ্চিতের নির্দেশ

তারেক রহমান বলেন, “পবিত্র রমজান উপলক্ষে গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে।

 বিশেষ করে ইফতার, তারাবিহ ও সাহরির সময় যেন কোনও ভোগান্তি না হয়, সে বিষয়ে লক্ষ রাখতে হবে।”

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে রমজানকে অতিরিক্ত মুনাফার মাস হিসেবে না দেখে সংযমের মাস হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানান।

কৃচ্ছ্রসাধনের বিষয়ে উদাহরণ স্থাপনের কথা উল্লেখ করে তিনি জানান, বিএনপির সংসদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে নির্বাচিত কোনও এমপি ট্যাক্স-ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নেবেন না। রাষ্ট্র পরিচালনায় ন্যায়পরায়ণতা ও সংযম অনুসরণের কথাও বলেন তিনি।

বিকেন্দ্রীকরণ, রেল সংস্কার ও দক্ষ জনশক্তি গঠনের পরিকল্পনা

রাজধানী ঢাকায় যানজট ও জনসংখ্যার চাপ কমাতে বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষ যাতে নিজ জেলা থেকেই সহজে অফিস-আদালত ও ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্য নিয়ে সারা দেশে রেল যোগাযোগব্যবস্থা ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রেল, নৌ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের কার্যক্রম পুনর্বিন্যাস ও সমন্বয়ের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, “সহজ, সুলভ ও নিরাপদ রেলব্যবস্থা গড়ে তুলতে পারলে নগরকেন্দ্রিক চাপ কমবে এবং পরিবেশেরও উন্নতি হবে।”

তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, “বৃহৎ জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে সেটিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ। তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে দক্ষতা অর্জনের বিকল্প নেই।”

কর্মসংস্থান ও উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিতের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

/এমকে/এম/এমওএফ/ 
সম্পর্কিত
মানসিক সমস্যার জন্য অবহেলা নয়, তার কথা শুনতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ, চাইলেন বিনিয়োগ
আবরার ফাহাদের নামে গড়াই নদীর ওপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা, হতে পারে হালকা বৃষ্টি
চারপাশে অনেক মানুষ, তবু নিজেকে কেন একা লাগে
চারপাশে অনেক মানুষ, তবু নিজেকে কেন একা লাগে
পেশাগত মানসিক চাপ: আড়ালে থেকে যায় যে লড়াই
পেশাগত মানসিক চাপ: আড়ালে থেকে যায় যে লড়াই
মহালয়ার অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
মহালয়ার অনুষ্ঠানে ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক