জাতীয় পাট দিবসে পুরস্কৃত ১২ ব্যক্তি-প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৬, ১২:২৩আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১২:২৩

পাট খাতে গবেষণা, উৎপাদন, রফতানি ও উদ্যোক্তা পর্যায়ে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পাট দিবস উপলক্ষে ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে সরকার।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরা এবং পাট খাতের উন্নয়ন কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। পাটবীজ উৎপাদন, গবেষণা, পাটজাত পণ্য উৎপাদন ও রফতানিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের ভিত্তিতে এ বছর মোট ১২টি ক্যাটাগরিতে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক হিসেবে সম্মাননা পেয়েছেন ড. মো. নুরুল ইসলাম। সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি নির্বাচিত হয়েছেন মো. শাহানুর আলম সেন্টু এবং সেরা পাট উৎপাদনকারী চাষি হয়েছেন মো. আব্দুস সামাদ মন্ডল।

পাটজাত পণ্য উৎপাদনে সেরা পাটকল হিসেবে স্বীকৃতি পেয়েছে জুট মিলস লিমিটেড এবং একই প্রতিষ্ঠানের হেলাল আহমেদ পেয়েছেন সেরা পাটজাত পণ্য রফতানিকারকের পুরস্কার।

পাটের সুতা উৎপাদনে সেরা পাটকল নির্বাচিত হয়েছে আকিজ জুট মিলস। একই প্রতিষ্ঠানের পরিচালক গোলাম মুর্শিদ বাপ্পী পেয়েছেন পাটের সুতা রফতানিতে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার।

বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনেও সেরা পাটকল হিসেবে স্বীকৃতি পেয়েছে আকিজ জুট মিলস। আর বহুমুখী পাটপণ্য রফতানিতে সেরা প্রতিষ্ঠান হয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি।

বহুমুখী পাটপণ্যে সেরা নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন তরঙ্গ এবং সেরা পুরুষ উদ্যোক্তা হয়েছেন মো. রাশেদুল করিম মুন্না।

এছাড়া সেরা চারকোল রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে প্যানসিয়া কার্বন লিমিটেড।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি
জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী