দলীয় সব পদ ছাড়লেন স্পিকার ও ডেপুটি স্পিকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ মার্চ ২০২৬, ১৪:৫১আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৭:২৭

জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে দলের চেয়ারম্যান তারেক রহমান বরাবর পৃথক চিঠিতে তারা এই সিদ্ধান্তের কথা জানান। 

সংসদীয় রেওয়াজ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের পদটি নিরপেক্ষ। পদত্যাগপত্রে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন, স্পিকার নির্বাচিত হওয়ার পর সংসদের অভিভাবক হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার স্বার্থে তিনি দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটির সদস্য’ পদ থেকে পদত্যাগ করছেন।

অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল তার চিঠিতে জানান, ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় তিনি দলের জাতীয় নির্বাহী কমিটির ‘আইন সম্পাদক’ পদ থেকে ইস্তফা দিচ্ছেন। 

এর আগে আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভোলা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার এবং নেত্রকোণা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। নির্বাচন শেষে বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান। 

/এসএমএ//এমকে/এম/এসটি/
সম্পর্কিত
শুধু হিস্যা চাইলে হবে না, সংশোধন প্রক্রিয়াতেও আসতে হবে: বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
বিল ও কমিটির সভাপতি পদ নিয়ে সংসদে বিতর্ক
মাথা ব্যথা হলে মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?