সদরঘাটের লঞ্চ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৯ মার্চ ২০২৬, ২১:৪৪আপডেট : ১৯ মার্চ ২০২৬, ২১:৪৪

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন এবং উদ্ধার তৎপরতা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতোমধ্যে সংশ্লিষ্ট দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।” তিনি স্পষ্ট জানান, নৌপথে এ ধরনের অবহেলাজনিত কোনও দুর্ঘটনা বরদাশত করা হবে না। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলামকে। এই কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদফতর, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের প্রতিনিধিদের রাখা হয়েছে। অন্যদিকে, বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে গঠিত কমিটির প্রধান করা হয়েছে সংস্থাটির পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলামকে। উভয় কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি জানান, হতাহতরা একই পরিবারের সদস্য এবং তারা বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আর্থিক ও সামাজিক সহায়তা প্রদানের ঘোষণা দেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
বাংলাদেশি নাবিকদের আরব আমিরাতসহ অন্যান্য দেশে ভিসা জটিলতা সমাধানের নির্দেশ 
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, সংসদে জানালেন নৌমন্ত্রী 
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?