সদরঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী: ৩ লঞ্চকে জরিমানা, ৪৩ জন আটক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ মার্চ ২০২৬, ২১:৫২আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৮:০৮

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনব্যাপী অবস্থান করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। বৃহস্পতিবার (১৯ মার্চ) তিনি সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং টার্মিনালের শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেন।

পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বিআইডব্লিউটিএ-এর ভ্রাম্যমাণ আদালত তিনটি লঞ্চকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ঘাটে উপস্থিত অন্যান্য লঞ্চের মালিক ও চালকদের সময়মতো যাত্রী পরিবহনে কঠোরভাবে সতর্ক করা হয়। প্রতিমন্ত্রী নিজে প্রায় ২০টি লঞ্চে প্রবেশ করে যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সুযোগ-সুবিধার খোঁজ নেন।

যাত্রী হয়রানি, অনিয়ম এবং অবৈধভাবে পল্টন দখলের অভিযোগে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এছাড়া বিপজ্জনকভাবে ও অবৈধ উপায়ে নৌকা দিয়ে যাত্রী পারাপারের দায়ে ৬ জন নৌকা চালককে আটক করা হয়। প্রতিমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনও কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

এদিকে গতকালের (১৮ মার্চ) লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ হওয়া যাত্রীদের সন্ধানে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত এই তৎপরতা চলবে বলে জানানো হয়েছে।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল সংস্থাকে তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, “ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। যাত্রীদের সচেতনভাবে চলাচল করতে হবে এবং কোনো অনিয়ম দেখলেই কর্তৃপক্ষকে জানাতে হবে।” নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সাধারণ মানুষের নাড়ির টানে বাড়ি ফেরা নিশ্চিত করতে তারা চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

/এসআই/এসটি/ 
সম্পর্কিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
বাংলাদেশি নাবিকদের আরব আমিরাতসহ অন্যান্য দেশে ভিসা জটিলতা সমাধানের নির্দেশ 
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর কবে চালু হবে, সংসদে জানালেন নৌমন্ত্রী 
সর্বশেষ খবর
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?