স্বাধীনতা দিবস দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৬, ১৮:৪৩আপডেট : ২৫ মার্চ ২০২৬, ১৯:৪৫

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের বাংলাদেশিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুনভাবে উজ্জীবিত করে। এর মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের; যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একইসঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সবাইকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন, স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুনভাবে উজ্জীবিত করে। তাই আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।

তারেক রহমান বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘নিরাপত্তাকৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’
আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
পেনাল্টি মিসের পর প্রথমার্ধে আর গোল পায়নি ব্রাজিল
পেনাল্টি মিসের পর প্রথমার্ধে আর গোল পায়নি ব্রাজিল
বিশ্বকাপে ৪০ বছর পর পেনাল্টি মিস করেছে ব্রাজিল
বিশ্বকাপে ৪০ বছর পর পেনাল্টি মিস করেছে ব্রাজিল
অফসাইডে নরওয়ের গোল বাতিলের পর পেনাল্টি মিস করেছে ব্রাজিল 
অফসাইডে নরওয়ের গোল বাতিলের পর পেনাল্টি মিস করেছে ব্রাজিল 
ব্রাজিল-নরওয়ে ম্যাচ শুরু 
ব্রাজিল-নরওয়ে ম্যাচ শুরু 
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর