পেনাল্টি মিসের পর প্রথমার্ধে আর গোল পায়নি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০২৬, ০৩:০০আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৩:০৯

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি জমে উঠেছে প্রথমার্ধেই। অফসাইডে বাতিল গোল, পেনাল্টি, একের পর এক আক্রমণ—সব মিলিয়ে দারুণ রোমাঞ্চকর লড়াই উপহার দিয়েছে দুই দল। 

শুরুর দিকেই এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিল নরওয়ে। তবে তৃতীয় মিনিটে প্যাট্রিক বার্গের জোরালো শট জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

অন্যদিকে, বক্সের ভেতর মাতেউস কুনহাকে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। কিন্তু ১৪ মিনিটে ব্রুনো গুইমারেসের নেওয়া স্পটকিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক।

এরপরও আরও দুইবার দুর্দান্ত সেভ করে নরওয়েকে বিপদ থেকে রক্ষা করেন নিল্যান্ড। যার মধ্যে ৪১ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের জোরালো শটও ছিল। শেষ দিকে যোগ হওয়া সময়ে আর্লিং হাল্যান্ডও চেষ্টা করেছিলেন। তাকে সহজেই রুখে দেন আলিসন। মাত্র ৩৫ শতাংশ বল দখলে থাকলেও আক্রমণে বেশি কার্যকর ছিল ব্রাজিল। 

দুই প্রান্তেই একের পর এক সুযোগ, আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও জাল কাঁপাতে পারেনি কেউ। তাই স্কোর লাইন ০-০ রেখেই বিরতিতে যায় দুই দল। 

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে সাত সেভ, এবার ব্যালন ডি’অরের লড়াইয়ে ভোজিনহা
বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
আর্জেন্টিনাকে কাঁপিয়ে দেওয়া কেপ ভার্দে পেলো নতুন কোচ
সর্বশেষ খবর
ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার
সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা
সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা খতিয়ে দেখবেন তথ্য উপদেষ্টা
‘মিথ্যা মামলা হলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আছে’
‘মিথ্যা মামলা হলে ন্যায়বিচার পাওয়ার সুযোগ আছে’
গরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
কী, কেন, কীভাবেগরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি
যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, হলো চুক্তি