ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চায় সফল জাতি গঠনের প্রত্যাশা ডেপুটি স্পিকারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৬, ১৬:১৭আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১৬:১৭

ওয়েস্টমিনস্টার স্টাইলের (যুক্তরাজ্যভিত্তিক) গণতন্ত্র চর্চা করে একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি গঠনে সফলতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একইসঙ্গে তিনি বলেছেন, গুম, খুন, আয়নাঘর ও ফাঁসির মঞ্চ পেরিয়ে আসা বর্তমান জাতীয় সংসদ বিশ্বের ইতিহাসে বিরল।

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকারের অনুপস্থিতিতে এদিন তিনি সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকারী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আজীবন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে খালেদা জিয়াকে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে আখ্যায়িত করেন।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের কথা স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, ফ্যাসিবাদের পতন ঘটিয়ে এই অভ্যুত্থান গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছে।

ডেপুটি স্পিকার নিহত শহীদ আবু সাঈদ, ওয়াসিম আকরাম, মীর মুগ্ধসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান এবং জুলাই আন্দোলনে আহত হয়ে যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

খোলাফায়ে রাশেদীনের প্রথম খলিফা হজরত আবু বকর (রা.) এর ঐতিহাসিক ভাষণ উদ্ধৃত করে কায়সার কামাল বলেন, আমি সঠিক থাকলে আপনারা আমাকে সাহায্য করবেন, আর ভুল করলে শুধরে দেবেন।

সংসদ পরিচালনায় নিরপেক্ষতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ডেপুটি স্পেকার বলেন, সংসদের প্রতিটি সদস্যের অধিকার, মর্যাদা ও সুযোগের সমতা রক্ষায় আমি সর্বদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবো। এর অংশ হিসেবে ইতোমধ্যে আমি দলের পদ থেকে পদত্যাগ করেছি। যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে সেখানকার সংসদীয় রীতিনীতি দেখার সুযোগ হয়েছে। ওয়েস্টমিনস্টার স্টাইলের গণতন্ত্র চর্চা করে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক জাতি গঠনের সফলতা অর্জন করবো বলে আমি বিশ্বাস করি।

গণতন্ত্রে সরকার ও বিরোধী দলের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, কার্যকর সংসদীয় গণতন্ত্রে সরকার এবং বিরোধী দল উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিরোধী দল সরকারের প্রতিপক্ষ নয়, বরং তারা গণতন্ত্রের অপরিহার্য অংশ।

বর্তমান সংসদকে গতানুগতিক ধারার বাইরের এক ‘ঐতিহাসিক সংসদ’ আখ্যা দেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, এই সংসদে আমরা কেউ এসেছি ফাঁসির মঞ্চের সন্নিকটে থাকা কনডেমড সেল থেকে, কেউ এসেছি ফ্যাসিবাদী শাসনে সৃষ্ট আয়নাঘর থেকে, কেউ প্রিয় মাতৃভূমি ছেড়ে দেড় যুগের বেশি সময় নির্বাসিত জীবন কাটিয়ে, কেউবা গুম হয়ে জীবন্ত লাশের দুঃসহ জীবন কাটিয়ে। অনেকেই এসেছেন মামলা, জুলুম, নির্যাতন ও কারাগারের দুঃসহ জীবন পার করে। এমন সংসদ আমাদের জাতীয় জীবনের ইতিহাসে আর কখনও দেখা যায়নি, এমনকি বিশ্বের ইতিহাসেও বিরল।

সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবারের সন্তান হিসেবে সংসদে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল সবার সম্মিলিত চেষ্টায় একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ব্যক্ত করেন।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বিক্ষোভে উত্তাল দিল্লি, ভারতের সংসদে অস্থির দিন
সচিবকে লেখা চিঠিতে ‘আপনার আস্থাভাজন’ কেন লিখছেন এমপিরা
সংবিধান সংশোধন: কোন পথে বিএনপি
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু