সংবিধান সংশোধন নয়, সংস্কারের জন্য এসেছি: সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৬, ২০:৪৫আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২০:৫৩

জাতীয় সংসদে ফ্লোর দেওয়ার ক্ষেত্রে বৈষম্য না করার দাবি জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, “আমরা জাতীয় সংসদে সংবিধান সংশোধন করতে আসিনি, বরং সংবিধান সংস্কারের জন্য এসেছি।” 

রবিবার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ। 

সংসদ অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, “বিরোধীদলীয় নেতা মুলতবি প্রস্তাব পেশ করার পর আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখার সুযোগ পেলেও বিরোধীদের সেভাবে সুযোগ দেওয়া হচ্ছে না।” 

বর্তমান সংসদের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন, “গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন— এই দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে, যার মূল ভিত্তি হলো ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’।” 

সংসদে দেওয়া বক্তব্যে ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’-কে অসাংবিধানিক বলার তীব্র প্রতিবাদ জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, “যে আদেশের ভিত্তিতে সবাই আজ সংসদে এসেছেন, তাকে কোনোভাবেই অমান্য বা অসাংবিধানিক বলা যায় না।” এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের কড়া সমালোচনা করেন। 

বক্তব্যের এক পর্যায়ে স্পিকার তাকে বসতে বললে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “তাহলে আমরা আর এখানে না থাকি।” পরে স্পিকার তাকে পুনরায় বক্তব্য চালিয়ে যাওয়ার অনুমতি দেন। 

/এসএমএ/এসটি/ এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের