কাউন্সিলের তত্ত্বাবধানে হবে লন্ডনের বৈশাখী মেলা

তানভীর আহমেদ, লন্ডন
০৭ এপ্রিল ২০১৬, ১১:০১আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১১:০৩

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস আগামী জুন মাসে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হবে লন্ডনের বৈশাখী মেলা। কাউন্সিলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।
ইতোপূর্বে ‘বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্টে’র উদ্যোগে ২২ মে লন্ডনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হবার কথা থাকলেও কাউন্সিলের সংবাদ সম্মেলনের পর বৈশাখী মেলার অফিসিয়াল ওয়েবসাইটে মেলার তারিখ ও স্টল বরাদ্দের ব্যাপারে স্থগিতাদেশের ঘোষণা প্রকাশ করা হয়েছে।
কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কমিশনারদের বেধে দেওয়া শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ও আগের বছরের হিসাব দাখিল না করার কারণে বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্টের সঙ্গে চুক্তি বাতিল করেছে কাউন্সিল। তবে পবিত্র রমজান মাসের পর কাউন্সিলের সরাসরি তত্ত্বাবধানে বৈশাখী মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিগত বছরগুলোতে বৈশাখী মেলার আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে মেয়র জন বিগস বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্টের চেয়ারম্যান সিরাজ হককে তার অভিজ্ঞতার কারণে মেলা উদযাপন কমিটির সিনিয়র এ্যাডভাইজার পদে থাকার আমন্ত্রণ জানিয়েছেন। চলতি বছর কাউন্সিলের তত্ত্বাবধানে মেলা অনুষ্ঠানের পর আগামী ২০১৭ সালে সরাসরি টেন্ডারের ভিত্তিতে বৈশাখী মেলার আয়োজনের জন্য আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করবে কাউন্সিল।সেখানে বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্ট মেলার আয়োজনের সকল শর্ত পুরণ করতে পারলে বৈশাখী মেলা কমিউনিটি ট্রাস্টকে মেলার আয়োজনের দায়িত্ব দিতে কাউন্সিলের বাধা থাকবেনা বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

তবে এতো অল্প সময়ে মেলার আয়োজন করতে গিয়ে বাংলাদেশ থেকে শিল্পীদের অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দেবে বলে আশংকা করছেন কমিউনিটির বিশিষ্টজনরা।

এপিএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী