কৃষকের উন্নয়নের জন্য কী করতে হবে তা খুঁজছে সরকার, সংসদে কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১৯:৪৫আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৯:৫১

কৃষকের উন্নয়নের জন্য কী করতে হবে তা সরকারের তরফ থেকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রেজা আহম্মেদের এক সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা জানান।

কৃষিমন্ত্রী বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের দুনীতির কথা বলতে গেলে বলা শেষ হবে না। বঙ্গোপসাগরের শেষ দেখা যাবে কিন্তু, এদের দুর্নীতির শেষ খুঁজে পাবেন না। এই সরকার কৃষক প্রেমিক, তা ইতোমধ্যে প্রমাণ হয়েছে। এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে, কৃষকের অর্থনীতি চাঙ্গা হলে দেশের অর্থনীতি চাঙ্গা হবে। এরই মধ্যে অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।”
 
সংসদ সদস্য রেজা আহম্মেদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “ওই এলাকাতে যে সমস্ত কাজ, সংসদ সদস্য যা বলেছেন আমরা এ ব্যাপারে খবর নিয়ে দেখব। এই মুহূর্তে আমার কাছে সঠিক তথ্য নেই। শুধু এইটুকু বলতে পারি— এই সরকার এই মুহূর্তে খুঁজে খুঁজে বের করছে যে কোথায় কৃষকের ডেভেলপমেন্টের জন্য কী করতে হবে, সেটাই সরকার করবে ইনশাল্লাহ।”

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি