৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৬, ১৭:৩০আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৭:৩০

বগুড়া ও শেরপুরের দুটি শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় আগামী ৯ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বুধবার (১ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস (রুলস অব বিজনেস ১৯৯৬)’ এ দেওয়া ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদার ভিত্তিতে এ ছুটি ঘোষণা করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় সংসদের ৪১ (বগুড়া-৬) ও ১৪৫ (শেরপুর-৩) শূন্য আসনে ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় এ সাধারণ ছুটি কার্যকর থাকবে। ওইদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। এতে আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। অপরদিকে নির্বাচনের আগেই শেরপুর-৩ আসনে জামাত মনোনীত প্রার্থী মারা গেলে ১২ ফেব্রুয়ারি ওই আসনে নির্বাচন স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে আসনটি এত দিন শুন্য ছিল। আগামি ৯ এপ্রিল শূন্য ওই দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, ঘোষণা যেকোনও সময়
সর্বশেষ খবর
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
নীরব প্রশান্তির আলোয় আন্তর্জাতিক দীপ্তিময় শান্তি দিবস
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
ইমাম ও খতিবের বিরুদ্ধে ধর্ষণের মামলা করা নারী গ্রেফতার
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, চালু হবে দুই ঘাঁটি
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন