নারী এমপিদের নিয়ে ‘কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল’, বিচার দাবি রুমিন ফারহানার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৬, ১৯:৫০আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ২০:৩১

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার সাম্প্রতিক একটি বক্তব্যের বিষয়ে জাতীয় সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে স্পিকারের কাছে বিচার দাবি করেন তিনি। রুমিন ফারহানা বলেন, আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য কদাকার, কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই বিষয়ে বিচার চাইছি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রুমিন ফারহানা পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে বিচার দাবি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

বক্তব্যে রুমিন ফারহানা বলেন, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন, কথাটি দুঃখজনক নিঃসন্দেহে। কিন্তু আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই, আজকে (একটি ইংরেজি দৈনিকের নাম উল্লেখ করে) খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য কদাকার, কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন, কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এ বিষয়ে বিচার চাইছি। আমি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি। আপনি (স্পিকার) বিষয়টিকে দেখবেন।

এরপর স্পিকার বলেন, সংসদ সদস্য আপনি রুলস অব প্রসিপিউর পড়লে দেখবেন, সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনও পয়েন্ট অফ অর্ডার হয় না।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
গড়ে তোলা হবে ১০ হাজার নার্সারি উদ্যোক্তা, হবে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান 
জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে বাপেক্সকে শক্তিশালী করার ঘোষণা প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত