পোল্যান্ডের জন্য শেনজেন ভিসার আবেদন আর নেবে না সুইডেন দূতাবাস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ এপ্রিল ২০২৬, ২১:১৩আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ২১:১৩

ঢাকাস্থ সুইডেন দূতাবাস এখন থেকে শেনজেন ভিসা আবেদনের ক্ষেত্রে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করবে না। আগামী ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত ভিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে পোল্যান্ডের জন্য শেনজেন ভিসার আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকাস্থ সুইডেন দূতাবাস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়। 

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনও আবেদনকারীর শেনজেন অঞ্চলে ভ্রমণের প্রধান গন্তব্য পোল্যান্ড হয়, তবে ১৫ এপ্রিলের পর থেকে তাকে সরাসরি পোলিশ কর্তৃপক্ষের নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। 

নতুন আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র বা যেকোনও অনুসন্ধানের জন্য আবেদনকারীদের সরাসরি পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। 

শেনজেন ভিসা সংক্রান্ত এই পরিবর্তনের ফলে পোল্যান্ড গমনেচ্ছু বাংলাদেশি পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের এখন থেকে পোল্যান্ডের নিজস্ব কনস্যুলার সেবা বা তাদের নির্ধারিত প্রতিনিধিদের মাধ্যমে সরাসরি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করলো মালয়েশিয়া
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে চীন
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?