‘বনলতা এক্সপ্রেস’ নয়, জাইমাকে নিয়ে ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন প্রধানমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ এপ্রিল ২০২৬, ২৩:৫৯আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২৩:৫৯

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র দেখতে গিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে, তা সঠিক নয় বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকৃতপক্ষে তিনি সপরিবারে বৈজ্ঞানিক কল্পকাহিনীনির্ভর আন্তর্জাতিক চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ উপভোগ করেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই বিভ্রান্তি নিরসন করে এই তথ্য জানান। 

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে জিগাতলার সীমান্ত সম্ভার সিনেমা হলে (স্টার সিনেপ্লেক্স) পৌঁছান। তারা সেখানে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের শো শুরু হয়ে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত তারা হলে অবস্থান করে পুরো ছবিটি উপভোগ করেন। 

এর আগে কিছু সংবাদমাধ্যমে ভুলবশত প্রচার করা হয়েছিল যে, প্রধানমন্ত্রী ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ছুটির সন্ধ্যায় বিনোদনের অংশ হিসেবে তিনি মূলত বর্তমান সময়ের আলোচিত এই সায়েন্স ফিকশন ছবিটিই বেছে নিয়েছেন। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
নৈশভোজের টেবিলে জোট রাজনীতির হিসাব-নিকাশ কেমন হলো
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
সর্বশেষ খবর
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত