সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৬, ২২:৪৩আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ২২:৪৩

দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। শনিবার (৪ এপ্রিল) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপ সচিব ফরিদী ইয়াসমিন সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রবিবার (৫ এপ্রিল) থেকে সব ধরনের অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সরকারি ও বেসরকারি অফিসগুলোর সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার এবং শনিবার। তবে, জরুরি পরিষেবা এই প্রজ্ঞাপনের বাইরে থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের চিঠির নির্দেশনা মোতাবেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে, গ্রাহকদের জন্য ব্যাংকিং সেবা নিশ্চিত করতে হবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে  বাংলাদেশ ব্যাংক।

এছাড়া আদালতের অফিস সময়সূচি নির্ধারণের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানার কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

/এসআই/এবিএম/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের