‘দেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনও চুক্তি করবে না’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ এপ্রিল ২০২৬, ১৩:৩১আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৩:৪৩

বাংলাদেশকে বিক্রি করে বিএনপি কখনোই কোনও চুক্তি করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি বিচারিক প্রক্রিয়া মেনেই সরকার করতে চায় বলেও জানান তিনি। 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সমসাময়িক বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশ প্রতিনিধি দলের ভারত সফর দু’দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, “আমরা মনে করি বিএনপি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, সেহেতু ভারত সরকারের সঙ্গে কাজ করতে কোনও সমস্যা হবে না।” 

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর দক্ষিণ এশিয়ার কোনও একটি দেশ দিয়েই শুরু হবে। তবে সেটি কোন দেশ— সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। 

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও জানান, বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্বার্থরক্ষা করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং মেডিক্যাল ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয় আলোচনা হয়েছে। 

/এমকে/এসটি/ 
সম্পর্কিত
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান 
সর্বশেষ খবর
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
নতুন রাজনৈতিক বাস্তবতায় নারীরা কতটা জায়গা পেলেন?
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী