বিমান লাভজনক, নতুন উড়োজাহাজ সংযোজনের সুযোগ আছে: বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৬, ১৮:৫৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৮:৫৭

বর্তমানে বাংলাদেশ বিমান একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, “এই ধারা আরও সুসংহত করতে এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে নিতে বহরে নতুন উড়োজাহাজ সংযোজনসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।”

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৪তম দিনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
আফরোজা খানম বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেবল ফ্লাইট পরিচালনা করেই ক্ষান্ত নয়, বরং দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা দেওয়ার মাধ্যমেও বড় অঙ্কের রাজস্ব আয় করছে। সার্বিকভাবে বিমান এখন একটি লাভজনক প্রতিষ্ঠান। তবে, প্রতিষ্ঠানটিকে পুরোপুরি আন্তর্জাতিক মানে উন্নীতের জন্য এর অপারেশনাল কার্যক্রম ও ব্যবস্থাপনায় আরও আধুনিকায়নের সুযোগ রয়েছে।”

তিনি বলেন, “বিমানের বর্তমান সংকটগুলোর মধ্যে প্রধান হলো, উড়োজাহাজের স্বল্পতা। এই সমস্যা সমাধানে সরকার কাজ করছে। বিমানের ‘নেটওয়ার্ক ও ফ্লিট প্ল্যান’ অনুযায়ী নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া চলমান। পাশাপাশি পুরাতন উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে বহর থেকে সরিয়ে ফেলা হচ্ছে। নতুন উড়োজাহাজ আসার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে লিজ ভিত্তিতে উড়োজাহাজ সংগ্রহ করে ফ্লাইট শিডিউল ঠিক রাখার চেষ্টা চলছে।”

যাত্রীসেবা নিশ্চিতে সরকার বিশেষ জোর দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “এর অংশ হিসেবে অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে, যা টিকিট সংগ্রহে যাত্রীদের দীর্ঘদিনের হয়রানি অনেকখানি কমিয়ে এনেছে। এছাড়া গ্রাউন্ড হ্যান্ডলিং ও ফ্লাইটে সেবার মান বাড়াতে কর্মীদের আচরণগত প্রশিক্ষণ এবং নিবিড় তদারকির ব্যবস্থা করা হয়েছে।”

/এসএমএ/এবিএম/
সম্পর্কিত
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
বিক্ষোভে উত্তাল দিল্লি, ভারতের সংসদে অস্থির দিন
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু