সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়ম

ঠিকাদারি প্রতিষ্ঠানের সিইও জাহিদুরকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৩আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কারকাজে অনিয়মের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির সহকারী পরিচালক প্রবীর কুমার দাস। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে অভিযোগের বিভিন্ন দিক নিয়ে তাকে প্রশ্ন করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জাহিদুর রহিম দাবি করেন, গণ-অভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার ঢিলা হয়ে যাওয়ায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট সৃষ্টি হয়েছিল।

তিনি আরও জানান, সংস্কার কাজের প্রথম ধাপ শেষ করেছিল ‘আমানত এন্টারপ্রাইজ’। তবে প্রতিষ্ঠানটির কারিগরি সক্ষমতার ঘাটতির কারণে শেষ পর্যায়ের কমিশনিং কাজ তার প্রতিষ্ঠানকে করতে হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে স্থাপিত সংসদের সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে সংস্কারকাজে সম্ভাব্য দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখতে চলতি বছরের জানুয়ারিতে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।

জানা গেছে, জাহিদুর রহিম জোয়ারদারের প্রতিষ্ঠান ২০১৮ সালে সংসদ ভবনে সাউন্ড সিস্টেম স্থাপনের কাজ বাস্তবায়ন করেছিল। এছাড়া স্বাস্থ্য বিভাগের শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগেও তার বিরুদ্ধে দুদকে পৃথক অভিযোগ রয়েছে।

/জেইউ/এমএএল/
সম্পর্কিত
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
বিক্ষোভে উত্তাল দিল্লি, ভারতের সংসদে অস্থির দিন
সাবেক মন্ত্রীর ফ্ল্যাটের তালা খুলে দেড় হাজারের বেশি দামি জিনিস পেলো দুদক
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি