তুরস্কে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজ রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ এপ্রিল ২০২৬, ২১:১৫আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ২১:৫৮

তুরস্কের আন্তালিয়ায় শুরু হওয়া ‘আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬’ (এডিএফ)-এর সাইডলাইনে গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং কিরগিজস্তানের রাষ্ট্রপতির বিশেষ দূত ও রাষ্ট্রপতি প্রশাসনের উপ-প্রধান আজামত কাদিরালিয়েভ।

শুক্রবার (১৭ এপ্রিল) ফোরামের উদ্বোধনী দিনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মধ্য এশিয়ার এই দেশটির বিশেষ দূতের সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই দেশের নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। 

উল্লেখ্য, তিন দিনব্যাপী (১৭-১৯ এপ্রিল) আয়োজিত এবারের আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের মূল প্রতিপাদ্য হলো ‘ম্যাপিং টুমরো, ম্যানেজিং আনসার্টেনিটিজ’। এই ফোরামে বিশ্বের ২০টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান এবং অর্ধশতাধিক মন্ত্রী অংশ নিচ্ছেন। 

/এসও/এসটি/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান 
যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য যেসব নির্দেশনা দিলো দূতাবাস 
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
চট্টগ্রাম ও ময়মনসিংহ রেঞ্জে নতুন ডিআইজি
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
নবীনদের র‍্যাগিং ও কান ধরে ওঠবস, জাহাঙ্গীরনগরের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধের হুমকি, পদ হারালেন শ্রমিক দল নেতা
ব্যবসায়ীকে মারধর করে দোকান বন্ধের হুমকি, পদ হারালেন শ্রমিক দল নেতা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী