রুলস অব প্রসিডিউর বইটা ভালোভাবে পড়ে ইকুইপ হয়ে তারপরে দাঁড়াবেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ এপ্রিল ২০২৬, ২৩:৩৩আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ২৩:৩৩

জাতীয় সংসদে শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলতে এমপিদের নির্দেশনা দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি নতুন সদস্যদের উদ্দেশে বলেন, “রুলস অব প্রসিডিউর বইটা ভালোভাবে পড়ে ইকুইপ হয়ে তারপরে দাঁড়াবেন।” 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধিবেশনে স্পিকার বলেন, অনেক সদস্য সংসদে প্রবেশ ও বের হওয়ার সময় চেয়ারের প্রতি কোনও সম্মান প্রদর্শন করেন না, যা প্রচলিত নিয়মের পরিপন্থি। তিনি জানান, ঢোকা ও বের হওয়ার সময় চেয়ারের প্রতি সম্মান প্রদর্শন করা বিশ্বব্যাপী সংসদের প্রচলিত রীতি। 

এছাড়া অধিবেশন চলাকালে স্পিকার ও বক্তার মাঝ দিয়ে চলাচল, দর্শক গ্যালারির সঙ্গে হ্যান্ডশেক করা এবং মোবাইল ফোনে কথা বলার মতো আচরণকে অনভিপ্রেত উল্লেখ করেন তিনি। এসব আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানান স্পিকার। 

তুচ্ছ ঘটনায় টেঁটা নিয়ে মাঠে নামার দেশও ব্রাহ্মণবাড়িয়া 

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে স্থানীয়দের দেওয়ার দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া শুধু কীর্তন, বাউল গান, ছানামুখী মিষ্টি আর হাওড়ের জন্যই পরিচিত নয়, তুচ্ছ ঘটনায় টেঁটা নিয়ে মাঠে নামার দেশও এটি।  

বৃহস্পতিবার বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। এই মাটিতে যেমন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও শচীন দেব বর্মণের জন্ম হয়েছে, তেমনি ধীরেন্দ্রনাথ দত্ত ও অলি আহাদের মতো সংগ্রামী ব্যক্তিত্ব জন্ম নিয়েছেন, যাদের অবদানে বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে।” 

তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে সেখানকার মানুষকে দিতে হবে, এরপর তা অন্য এলাকায় সরবরাহ করা উচিত।

সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করা উচিত  

সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা দেখাতে সংসদকেও লোডশেডিংয়ের আওতায় আনা উচিত। 

বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় তিনি বলেন, ঢাকার অন্যান্য এলাকায় যেমন লোডশেডিং হয়, সংসদ ভবনেও তেমনই হওয়া উচিত। এতে মানুষ বুঝবে সবাই সমানভাবে এই সংকট মোকাবিলা করছে। 

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, অধিবেশন চালু রাখতে হবে। জবাবে শফিকুর রহমান জানান, তিনি অধিবেশন চলাকালীন নয়, বরং অন্যান্য সময় সংসদ ভবনে লোডশেডিংয়ের কথা বলেছেন। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
সংসদীয় কমিটিতে বিরোধী দলের অংশীদারত্ব কেমন হলো, জবাবদিহি কতটা হবে
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
সর্বশেষ খবর
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
সাদা ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব?
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
রহস্যময় ইতিহাসে ঘেরা বাগেরহাটের কোদলা মঠ
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় রিসোর্স খরচ কমাতে বন্ধ রাখুন এই ৫ সেটিংস
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ