কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে ২২ লাখের বেশি: মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ মে ২০২৬, ১৬:৫৩আপডেট : ০৩ মে ২০২৬, ১৬:৫৩

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশে কোরবানিযোগ্য পশুর কোনও ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্যমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেন, “চাহিদার তুলনায় বরং উল্লেখযোগ্য সংখ্যক পশু উদ্বৃত্ত থাকবে।”  

রবিবার (৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। বিপরীতে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। সে হিসাবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু অতিরিক্ত থাকার সম্ভাবনা রয়েছে। 

প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, “এর মধ্যে গরু ও মহিষ রয়েছে প্রায় ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি, ছাগল ও ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং উট-দুম্বাসহ অন্যান্য পশুর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি।”  

মন্ত্রী জোর দিয়ে বলেন, “দেশীয় খামারিরা এখন আগের যেকোনও সময়ের তুলনায় বেশি সক্ষম। সরকারের নীতিগত সহায়তা, প্রণোদনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ায় বাংলাদেশ এখন পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে পৌঁছেছে। ফলে এই বছর কোরবানির জন্য বিদেশ থেকে পশু আমদানির প্রয়োজন হবে না।”  

তিনি আরও উল্লেখ করেন, “গত ঈদুল আজহাতেও দেশে পশুর সরবরাহ চাহিদার তুলনায় বেশি ছিল। তখন প্রায় ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু কোরবানি দেওয়া হলেও প্রায় ৩৩ লাখের বেশি পশু অবিক্রিত থেকে যায়।”  

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোরবানির পশু পরিবহনে কোনও ধরনের প্রতিবন্ধকতা না থাকে সেজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানীসহ বড় শহরগুলোতে পশু আনা-নেওয়া নির্বিঘ্ন করতে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।  

এসময় উপস্থিত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “খামারিদের সুরক্ষা এবং ভোক্তাদের জন্য সহনীয় দামে পশু নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে।”  

সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশীয় উৎপাদন দিয়েই কোরবানির পুরো চাহিদা পূরণ সম্ভব হচ্ছে। এতে একদিকে স্থানীয় খামারিরা লাভবান হচ্ছেন, অপরদিকে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।  

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
কাঁঠাল দিয়ে কাবাব পাকোড়া তৈরি সত্যিই প্রশংসনীয়: কৃষিমন্ত্রী
ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ২০ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ: কৃষিমন্ত্রী
গম চাষের আওতায় ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমি: কৃষিমন্ত্রী 
সর্বশেষ খবর
মুরাকামির নতুন বই সংগ্রহে মধ্যরাতেই ভক্তদের ভিড়
মুরাকামির নতুন বই সংগ্রহে মধ্যরাতেই ভক্তদের ভিড়
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
তেহরানে খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
তেহরানে খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
ইহরামের কাপড় দিয়ে কাফন বানানো কি জরুরি
ইহরামের কাপড় দিয়ে কাফন বানানো কি জরুরি
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ
অর্থনীতিতে বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে যেসব দেশ