শর্ত না মানলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৬, ১৮:১৭আপডেট : ০৬ মে ২০২৬, ১৮:১৭

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, ‘‘এখনকার বাস্তবতা হলো মালয়েশিয়ার মার্কেট বন্ধ আছে। ‘সিন্ডিকেট’ বা ‘ফেয়ার রিক্রুটমেন্ট সিস্টেম’ যাই বলেন তাদের শর্ত  না মানলে যেভাবে শ্রম বাজার বন্ধ আছে, সেভাবেই থাকবে। তবে তাদের সঙ্গে সম্প্রতি মিটিং করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী। মিটিংয়ে আমরা জানিয়েছি তাদের শর্তে যে ৪২৩টি লাইসেন্স আমরা দিয়েছি সেগুলো খুলে দিতে হবে। কারণ ওই শর্ত তারা পাশ করেছে। এটা নিয়ে এখনও আমাদের কথা চলছে।’’

বুধবার (৬ মে) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে ওকাপ আয়োজিত অভিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, ‘‘বিপুল জনসংখ্যার দেশ আমাদের। দেশ বা বিদেশ যেখানেই হোক কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারলে ফের একটা নৈরাজ্য তৈরি হতে পারে। মানুষের মধ্যে সামাজিক অবক্ষয় হবে, নানা ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। কাজেই আমাদের দেশীয় কর্মসংস্থান এবং বিদেশে একটা কর্মসংস্থানের কথা ভাবতে হয়। যার ফলে আমরা এখন প্রায়রিটি দিচ্ছি যে আমরা স্কিলড ম্যানপাওয়ার পাঠাবো।’’  

তিনি বলেন, ‘‘এখন আমাদের এই টিটিসিগুলোতে প্রায় ৫৮টা ট্রেডে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে হয়তো ১০৪টা প্রতিষ্ঠানের সবগুলোতে একরকমের সুযোগ সুবিধা নেই। কিন্তু আমরা এটা চিহ্নিত করে অলরেডি ডিজিকে বলেছি- যেখানে যে ইকুইপমেন্ট ফ্যাসিলিটিস প্রয়োজন আমাদের জানান, আমরা এই বাজেটে অর্থ চাইবো।’’

প্রতিমন্ত্রী বলেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল মালয়েশিয়ায় শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধে উদ্যোগ নিয়েছিলেন। এ লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা ও সফরও হয়। তবে এসব উদ্যোগের পরও শ্রমবাজার পুরোপুরি উন্মুক্ত হয়নি।

তিনি জানান, মালয়েশিয়া বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে ১০টি শর্ত দেয়। এসব শর্ত পূরণ করে তালিকা তৈরি করলে পাঁচ থেকে সাতটি রিক্রুটিং এজেন্সি ছাড়া আর কেউ যোগ্যতা অর্জন করতে পারত না। সে সময় অন্তর্বর্তী সরকার ছয়টি শর্ত মানার প্রস্তাব দিয়ে চিঠিপত্র ও তৎপরতা চালায়।

প্রতিমন্ত্রী আরও বলেন, শেষ পর্যন্ত ছয় ও সাত শর্ত মিলিয়ে যোগ্য বিবেচনায় ২৩টি এজেন্সির তালিকা মালয়েশিয়ায় পাঠানো হয়।

তিনি উল্লেখ করেন, দেশে অনুমোদিত প্রায় তিন হাজার রিক্রুটিং এজেন্সির মধ্যে ন্যূনতম মানদণ্ড পূরণ করেছে ৪২৩টি। তার মতে, বাস্তবে ৪৫০ থেকে ৫০০টির মতো এজেন্সি এই সেবা দেওয়ার জন্য যোগ্য, বাকি প্রতিষ্ঠানগুলো অযোগ্য।

তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে একটি ব্যক্তি একাধিক লাইসেন্স নিজের নিয়ন্ত্রণে রাখছেন। আবার কিছু লাইসেন্স কোনোভাবে ধরে রেখে কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া যোগ্য তালিকার বাইরের কিছু এজেন্সির বিরুদ্ধে প্রতারণা বা স্ক্যামের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার নাজিয়া হায়দার, আইএলও কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বিলস’র নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, ওকাপ নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওকাপ চেয়ারপারসন শাকিরুল ইসলাম।



 

 

 

/এসও/এমএএল/
সম্পর্কিত
কিশোর কুমারের গান গেয়ে মোদির নৈশভোজ মাতালেন মালয়েশীয় প্রধানমন্ত্রী
কুয়ালালামপুরে প্রথমবার? যে ১০ জায়গা না দেখলে ভ্রমণ অসম্পূর্ণ
আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: আলিফের শেষ বার্তা
সর্বশেষ খবর
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে