নিজের গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে সাইড দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৬, ১৮:৩০আপডেট : ০৬ মে ২০২৬, ২০:৩৬

নিজের গাড়িবহর থামিয়ে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৬ মে) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওরান বাজার র‍্যাম্পে প্রধানমন্ত্রী অ্যাম্বুলেন্সকে পথ করে দেন বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানের বাসা থেকে সকালে রওনা হয়ে এক্সপ্রেসওয়ের পথে কাওরান বাজারের কাছে হঠাৎ গাড়ির লুকিং গ্লাসে দেখেন, বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স রয়েছে। ইতস্তত করছে এগোবে কিনা।

তিনি জানান, প্রধানমন্ত্রী এটা দেখে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাকে নির্দেশ দেন যেন দ্রুত অ্যাম্বুলেন্সটিকে যেতে দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বহর থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে যেতে দেওয়া হয়।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, এটি একটি বিরল দৃষ্টান্ত।

/এসও/আরকে/এমওএফ/
সম্পর্কিত
নতুন ৪ সদস্যকে সঙ্গে নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
ফেনীতে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বোচ্চ উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত