সাধারণ মানুষের সেবায় কোনও হয়রানি নয়: মন্ত্রী 

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ মে ২০২৬, ১৯:১০আপডেট : ১৪ মে ২০২৬, ১৯:১০

সাধারণ মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে কোনও ধরনের হয়রানি না করার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। বৃহস্পতিবার (১৪ মে) ঢাকায় সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এই কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। খবর বাসস। 

তিনি বলেন, “জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করা হবে। গৃহায়ন কর্তৃপক্ষের যেকোনও ভালো উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।” 

পূর্তমন্ত্রী আরও বলেন, “অতিরিক্ত অর্থলোভ সমাজে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধকে ক্ষয় করছে। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে হলে আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং সততার চর্চা অপরিহার্য।” 

প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, “জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সাধারণ মানুষের আবাসনের স্বপ্ন পূরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান। একজন মানুষ সারাজীবনের সঞ্চয় ব্যয় করে একটি ফ্ল্যাট বা প্লট ক্রয় করেন। তাই মালিকানা হস্তান্তরসহ পরবর্তী সেবাসমূহ সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” 

মতবিনিময় সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রমের পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন। সভায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা তাদের কার্যক্রমের বিষয়ে আলোচনা ও বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য আলমগীর হুছাইন, এস এম সোহরাব হোসেন, প্রকৌশলী এ কে এম শাহজালাল মজুমদার ও মো. আব্দুল গোফফারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা। 

/এসটি/ 
সম্পর্কিত
‘আড়িয়াল বিলে অবৈধ আবাসন ঠেকাতে অভিযান, চলবে আইনগত ব্যবস্থা’
‘নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে কাজ করছে সরকার’
ডিসি সম্মেলন‘আবাসন সমস্যা সমাধানে ডরমেটরি ও স্টুডিও অ্যাপার্টমেন্ট নির্মাণ চলমান’
সর্বশেষ খবর
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু