প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৬, ১৩:৩৩আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৪:০৯

হাসিনা-খালেদা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
রবিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় বিএনপির একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এই শুভেচ্ছা পৌঁছে দেন।
শুভেচ্ছা বার্তা নিয়ে যান বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলাদলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। আওয়ামী লীগের পক্ষে দফতর সম্পাদক আব্দুর সোবহান গোলাপ এই শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
আসাদুল করিম শাহীন জানান, 'বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন। আমরা এ শুভেচ্ছা বার্তা ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে পৌঁছে দিয়েছি।'

/পিএইচসি/এসটিএস/এনএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের