রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুন ২০২৬, ১৪:০৩আপডেট : ০৯ জুন ২০২৬, ১৪:০৩

আগামী বছরের মধ্যে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি ১ লাখে উন্নীত করার বিষ‌য়ে রা‌শিয়ার স‌ঙ্গে আলোচনা ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।  

মঙ্গলবার (৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, রুশ কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব দেওয়া হ‌লে তারা দ্রুত এই বিষয়ে কাজ করতে সম্মত হয়। উভয় পক্ষ শিগগিরই এই বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। 

বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কাজ করছেন।  

জনশক্তি রফতানি ছাড়াও উভয় পক্ষ একমত যে, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশি রফতানি, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধের দ্রুত বৃদ্ধির সম্ভাবনার ওপর জোর দেন। রাশিয়া আগামী সপ্তাহে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের আয়োজনের প্রস্তাবকে স্বাগত জানায়। 

প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার বিষয়, বিশেষ করে, কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) সহ‌যো‌গিতা নি‌য়ে আলোচনা হ‌য়। কৃষি ও স্বাস্থ্যে এআই-এর প্রয়োগের বিষয়ে রা‌শিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসার বিষ‌য়ে সম্মতি জানায়। 

রাশিয়ার কর্তৃপক্ষ বাংলাদেশের জাতীয় এআই নীতি প্রণয়নে সহায়তা করতে এবং বাংলাদেশে এআই-তে শ্রেষ্ঠত্বের প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ প্রকাশ করে। 

খ‌লিলুর রহমান তিন দিনের সফরে বর্তমা‌নে রা‌শিয়ায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সঙ্গে রয়েছেন। 

/এসও/এসটি/ 
সম্পর্কিত
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: আলিফের শেষ বার্তা
সর্বশেষ খবর
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা