‘বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ জুন ২০২৬, ১৭:৪৮আপডেট : ০৯ জুন ২০২৬, ১৭:৪৮

বিদেশের শ্রমবাজার ধরে রাখতে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, দক্ষ কর্মীর সরবরাহ বাড়ানো না গেলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে ৭১ বিধিতে জরুরি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ উত্থাপনকালে তিনি এ কথা বলেন। যদিও স্পিকার নোটিশটি গ্রহণ করেননি, তবে এ বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

এ সময় নিলুফার চৌধুরী মনি বলেন, দক্ষ জনশক্তির গতিশীলতা একটি দেশকে এগিয়ে নেয়। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় প্রবাসী আয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৫ সালে দেশের জিডিপির প্রায় ৭ শতাংশ এসেছে প্রবাসী কর্মীদের অবদান থেকে।

তিনি বলেন, প্রতি বছর প্রায় ১০ লাখ দক্ষ ও অদক্ষ শ্রমিক বিদেশে কর্মসংস্থানের জন্য যান। তবে তাদের অধিকাংশই অদক্ষ ও কম শিক্ষিত। অন্যদিকে বিশ্বব্যাপী শ্রমবাজারে চাহিদা পরিবর্তিত হচ্ছে এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে অনেক কর্মক্ষেত্র প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। এ অবস্থায় দক্ষ জনশক্তি তৈরি করতে না পারলে বাংলাদেশের শ্রমবাজার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, ১৯৮০-এর দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বিদেশে জনশক্তি রফতানির যাত্রা শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতায় বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানও দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন।

সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দ্রুত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। তিনি বলেন, বিদেশের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে কর্মীদের দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে: আলিফের শেষ বার্তা
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
সর্বশেষ খবর
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
দেশজুড়ে পেসার খুঁজবে বিসিবি, শুরু হচ্ছে ‘বোলার হান্ট’
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে