পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জুন ২০২৬, ২০:৪১আপডেট : ১২ জুন ২০২৬, ২০:৪১

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত নতুন পে স্কেল অবশ্যই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাস হয়নি। এ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে তাদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করা প্রয়োজন হয়ে পড়েছে।’

শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ১১ বছর ধরে নতুন পে স্কেল দেওয়া হয়নি। অথচ এই সময়ে মূল্যস্ফীতি বেড়েছে, জীবনযাত্রার খরচও অনেক বৃদ্ধি পেয়েছে। তাই এ বিষয়টি আমাদের গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়েছে।’

নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে দুর্নীতি কমবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমার কথা। মানুষের যখন অভাব থাকে, তখন অনেক ক্ষেত্রে দুর্নীতির দিকে ঝুঁকে পড়ার প্রবণতা দেখা যায়। এটি শুধু আমাদের দেশের নয়, বিশ্বের বিভিন্ন দেশেই দেখা যায়।’

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় তিনি ঘোষণা দেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর করা হবে।

সরকারের এ উদ্যোগ সরকারি চাকরিজীবীদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপ মোকাবিলায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
পে স্কেলের প্রভাব কতটা পড়বে ব্যাংক খাতে 
পে-স্কেলের গেজেট প্রকাশ, জুলাই থেকে কার্যকর
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সর্বশেষ খবর
যুবদলের ৭ জেলা ও মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার