পররাষ্ট্রনীতির সঙ্গে পর্যটনকে যুক্ত করতে হবে: উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৬, ১৮:১৭আপডেট : ১৩ জুন ২০২৬, ১৮:১৭

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির বলেছেন, পর্যটন এমন একটি খাত; যা একটি দেশের পররাষ্ট্রনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পররাষ্ট্রনীতি আকর্ষণীয় না হলে পর্যটন এক ধরনের অকার্যকর পররাষ্ট্রনীতির বাধার মুখে পড়তে পারে। পর্যটন থেকে বৈদেশিক মুদ্রা আসে, দেশে সম্ভাব্য বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে এবং এটি কর্মসংস্থান চালায়। এটি অনেক সেক্টরে কর্মসংস্থান চালিত করে, অনেকক্ষেত্রে বিস্তৃত। পর্যটন নিয়ে আমাদের কৌশলগত পরিকল্পনা থাকা দরকার এবং আমাদের পররাষ্ট্রনীতির মধ্যে এটি একীভূত করা দরকার। এর বাইরে রাখা যাবে না।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‌‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

হুমায়ূন কবির বলেন, আমাদের একটি কৌশলগত পর্যটন পরিকল্পনা ব্যবস্থা থাকা দরকার; যা দীর্ঘদিন ধরে দেশে বিদ্যমান ছিল না। এই সেক্টরকে আরও সংগঠিত করা যায়। সুতরাং বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল থাকার পাশাপাশি পর্যটনব্যবস্থা গড়ে তোলা উচিত। আমরা বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন স্থান হিসেবে তৈরি করতে পারি, যেখানে পর্যটকরা আসবেন এবং অন্তত সাত দিনের প্যাকেজে থাকবেন, তাদের জন্য আমাদের কিছু করার আছে।

তিনি বলেন, ধরুন কোনও পর্যটক আসলেন, তিন দিন থাকার পর তিনি কী বলবেন! আমি সৈকতে গিয়েছি, একটি সুন্দর হোটেলে ছিলাম, কিছু ভাল সামুদ্রিক খাবার পেয়েছি এবং তারপরে? এই তারপরে কিছু করার আর নেই। এই পরবর্তী সময়ে কী করবে, সে জন্য একটা জোন তৈরি করতে হবে, পর্যটন অঞ্চল তৈরি করতে হবে এবং বিদেশি বিনিয়োগ লাগবে। উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগের আগ্রহ রয়েছে। আরেকটি বিষয় হলো, আমরা এমন একটি পর্যটনকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা করছি, যেখানে বাংলাদেশের মতো একটি দেশে পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক নীতি, নিরাপত্তা নীতি একে অপরের থেকে খুব বেশি বিচ্ছিন্ন হতে পারে না। এটি একটি সুসংহত দৃষ্টিভঙ্গি হতে হবে।

উপদেষ্টা বলেন, পর্যটন একটি শক্তিশালী অংশ। যদি শ্রীলঙ্কা এটা করতে পারে, শ্রীলঙ্কার কী আছে যা আমাদের নেই, আমরা সহজেই তা করতে পারি। সুতরাং এটি কেবল আমাদের সংগঠিত হওয়া দরকার, এই সরকার করতে চায় এবং আমরা সারা বিশ্বের সর্বস্তরের মানুষের জন্য বাংলাদেশকে একটি দুর্দান্ত জায়গা হিসাবে তৈরি করবো এবং মার্কেটিং করবো।

/এসও/আরকে/
সম্পর্কিত
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
মহাকবি কায়কোবাদের স্মৃতির খোঁজে নবাবগঞ্জ থেকে আজিমপুর
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত