ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ১৬:৪০আপডেট : ১৫ জুন ২০২৬, ১৭:১৬

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ সরকার। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গতকাল রবিবার (১৪ জুন) প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি-বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের দিল্লিতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

খলিলুর রহমান বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে আমরা এ বিষয়ে আপনাদের জানাবো।’ 

দিল্লিতে সোমবার শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান রবিবার (১৩ জুন) বিকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সেখানে ইমিগ্রেশনে তাকে জেরার মুখে পড়তে হয়। প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন মহলের হস্তক্ষেপে পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রবেশের অনুরোধ করা হলে তিনি পাসপোর্ট ফেরত চান। এরপর তিনি কলম্বো হয়ে আজ সকালে দেশে ফিরে আসেন।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ 
পুশইন বন্ধে ১৩টি চিঠি গেছে দিল্লিতে: শামা ওবায়েদ
রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবিবি
ইসলামী ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবিবি
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠন করা হবে, সেবা চলবে নিরবচ্ছিন্ন: নতুন প্রশাসক
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠন করা হবে, সেবা চলবে নিরবচ্ছিন্ন: নতুন প্রশাসক
‘শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশকে’ গুলির ঘটনায় গ্রেফতার ১
‘শীর্ষ সন্ত্রাসী কাইল্লা পলাশকে’ গুলির ঘটনায় গ্রেফতার ১
প্রতি উপজেলায় প্রবীণদের জন্যে যত্নকেন্দ্র চাই 
প্রতি উপজেলায় প্রবীণদের জন্যে যত্নকেন্দ্র চাই 
সর্বাধিক পঠিত
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান
চুক্তি সম্পন্ন, আজ রাত থেকেই যুদ্ধের স্থায়ী অবসান: ইরান
আশ্রয়ণের ঘর ক্ষতিগ্রস্ত, ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা যাচ্ছে
আশ্রয়ণের ঘর ক্ষতিগ্রস্ত, ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা যাচ্ছে