নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে রুমিনের প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৬, ২১:৩০আপডেট : ১৫ জুন ২০২৬, ২১:৫৫

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সেই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। জবাবে মির্জা ফখরুল জানান, যথা সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে ২০২৫-২৬ অর্থ বছরের সম্পূরক বাজেটে, সম্পূরক মঞ্জুরি দাবির ওপর দেওয়া ছাঁটাই প্রস্তাবের বক্তব্যে রুমিন ফারহানা এ প্রশ্ন করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

রুমিন ফারহানা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন, ওনার কাছে আমার প্রশ্ন, আমাদের স্থানীয় সরকারে যে নির্বাচনগুলো হওয়ার কথা ছিল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই নির্বাচনগুলো কবে হবে? এ সময় স্পিকার বলেন, এখন তো প্রশ্নোত্তর পর্ব চলছে না। রুমিন ফারহানা বলেন, ওনাকে পেয়েছি, ওনাকে তো আর পাবো না! প্রশ্নোত্তর পর্বে তো সুযোগ পাই না, প্রশ্ন জমা দিই প্রশ্ন আসে না। সম্পূরকে হাত তুলি সেও সুযোগ পাই না। এখনই বলি। আবার কখন সুযোগ পাই বলা তো যায় না।

রুমিন ফারহানা বলেন, আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। আমরা তো গণতন্ত্রের জন্য ১০ বছর ধরে লড়াই করেছি। আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়। অথচ এই গণতন্ত্রের জন্য ২০১৪ থেকে আরম্ভ করে ২০২৪ সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে। কিন্তু এরপরে যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো... এখন প্রায় চার মাসের মতো হয়ে গেছে সরকার গঠিত হয়েছে, এরপরও কিন্তু আমরা এ বিষয়ে কিছু জানতে পারি নাই।

তিনি বলেন, আমাদের সংবিধান অনুযায়ী স্থানীয় পর্যায়ের পুরো শাসনব্যবস্থা স্থানীয় নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের হাতে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম, এই মন্ত্রণালয়ে যেই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সেই কারণেই মন্ত্রীকে আজ আমি পেলাম, ওনার মাধ্যমে আমি আপনার কাছে প্রশ্ন রাখছি, এই স্থানীয় সরকার নির্বাচন কবে হবে? সেই নির্বাচনে কখনও আমরা শুনতে পাচ্ছি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ অংশ নিতে পারবে, কেউ বলছেন পারবে, কেউ বলছেন পারবেন না, কেউ বলছে দলীয় প্রতীকে হবে না বলে যারা ক্লিন ইমেজের আছেন তারা পারবেন। এই বিষয়গুলো যদি মন্ত্রী পরিষ্কার করতেন, আমার মনে হয় এখানে আমরা যারা সংসদ সদস্য আছি, রাজনীতির সঙ্গে যুক্ত আমাদের যেমন বুঝতে সুবিধা হতো, একইভাবে স্থানীয় প্রশাসনে যারা রাজনীতি করেন, স্থানীয় পর্যায়ে যারা রাজনীতি করেন তাদের জন্যও বুঝতে সুবিধা হতো।

এরপর ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর মধ্যে আমাদের সংসদ সদস্য কয়েকজন বিভিন্ন বিষয়ের অবতারণা করেছেন। তবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আমি তাদের আশ্বস্ত করতে পারি, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে আপনার আমরা সিদ্ধান্তে একমত হয়েছি, সেই সিদ্ধান্তে আমরা যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত করবো।

/এসএমএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর ছেলেদের নামে ইউনিয়নের নাম, সংসদে আলোচনা 
‘বাংলাদেশের দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলা’
উপদেষ্টা জাহেদকে ভারতে ঢুকতে না দেওয়ায় পদক্ষেপ জানতে মন্ত্রীর বিবৃতি দাবি
সর্বশেষ খবর
প্রতি উপজেলায় প্রবীণদের জন্যে যত্নকেন্দ্র চাই 
প্রতি উপজেলায় প্রবীণদের জন্যে যত্নকেন্দ্র চাই 
প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন
প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন
ডা. জাহেদ ইস্যুতে আবারও আলোচনায় বাংলাদেশ-ভারত সম্পর্কের সমীকরণ
ডা. জাহেদ ইস্যুতে আবারও আলোচনায় বাংলাদেশ-ভারত সম্পর্কের সমীকরণ
অভিবাসন কমলেও কেন শান্ত হচ্ছে না ব্রিটেন
অভিবাসন কমলেও কেন শান্ত হচ্ছে না ব্রিটেন
সর্বাধিক পঠিত
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
নির্বাহী প্রকৌশলীকে মন্ত্রী বললেন ‘আপনাকে নিয়ে আগাতে পারবো না’
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান 
ডাচদের রুখে দিয়েছে এশিয়ান পরাশক্তি জাপান