যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রবাসীদের কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জুন ২০২৬, ১৬:৪৯আপডেট : ১৮ জুন ২০২৬, ১৬:৪৯

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। যুক্তরাষ্ট্রে বাস করছেন এবং যারা আবেদন করেছেন এমন প্রায় সাড়ে পাঁচ হাজার নাগরিকের কাছে এনআইডি পাঠাচ্ছে সাংবিধানিক সংস্থাটি।  

সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে বিতরণের কার্যক্রম চলছে। সম্প্রতি নির্বাচন কমিশনের এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসি সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র থেকে মোট ১৬ হাজার ৭১৫ জন প্রবাসী এনআইডির জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে ১০ হাজার ৯৬৮ জনের আবেদন অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪০৭ জনের এনআইডি ইতোমধ্যে প্রিন্ট করা হচ্ছে, যা শিগগিরই সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি ও ক্যালিফোর্নিয়ার লজ এঞ্জেলেস এই কার্যক্রম গত বছর দূতাবাসের মাধ্যমে এনআইডি কার্যক্রম শুরু করে ইসি।

এক্ষেত্রে নিউ ইয়র্কে বসবাসরত ৪ হাজার ১৭০ জন, ওয়াশিংটনে ৪৩০ জন, মায়ামিতে ৩৬৫ জন ও লজ এঞ্জেলেসে ৪৪২ জনের এনআইডি পাঠিয়ে দেবে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানান, প্রবাসীদের ভোটার তালিকা ও এনআইডি বিতরণ কার্যক্রম বর্তমানে বিশ্বের ১৪টি দেশের ২৪টি স্টেশনে চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম, ইতালির রোম ও মিলান, কুয়েত সিটি, কাতারের দোহা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি, কানাডার অটোয়া ও টরন্টো, জাপানের টোকিও, যুক্তরাষ্ট্রের একাধিক শহর, মালদ্বীপের মালে, ওমানের মাস্কাট এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া।

এ পর্যন্ত এসব দেশ থেকে প্রায় এক লাখ আবেদন পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ২০ হাজার প্রবাসী ইতোমধ্যে এনআইডি হাতে পেয়েছেন।

/এএজে/এমএএল/
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ