পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিন সংস্থার প্রধানের পরিচয়পত্র পেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৬, ১১:৩২ আপডেট : ১৯ জুন ২০২৬, ১১:৪৮

তিন নবনিযুক্ত প্রধান পার্টনারস ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি) সচিবালয়ের নির্বাহী পরিচালক অধ্যাপক ড. জোসেফ আকিনকুগবে অ্যাডেলেগান; বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কোকো এইচ উশিয়ামা; আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) চিফ অব মিশন ড. লরা নিকোল টম-বন্ডে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

তিন প্রতিনিধিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী অভিন্ন উন্নয়ন ও মানবিক অগ্রাধিকারের ক্ষেত্রে তাদের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা গভীর করতে বাংলাদেশের আগ্রহের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের দায়িত্বে সাফল্য কামনা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় নবনিযুক্ত তিন জন প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারত্বের প্রশংসা করেন এবং অভিন্ন অগ্রাধিকারকে এগিয়ে নিতে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ডব্লিউএফপি বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কোকো এইচ উশিয়ামা পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেন

প্রফেসর ড. অ্যাডেলেগানের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যের প্রচারে পিপিডির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং আস্থা প্রকাশ করেন যে, টেকসই উন্নয়ন এবং জনসংখ্যা সম্পর্কিত উদ্যোগে পিপিডি এর অবদানকে আরও জোরদার করবে।

উশিয়ামার সঙ্গে সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী খাদ্য নিরাপত্তা, পুষ্টি, স্কুলে খাওয়ানো এবং মানবিক সহায়তার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ডব্লিউএফপির দীর্ঘমেয়াদি অংশীদারত্বের প্রশংসা করেন। তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক এবং কক্সবাজার ও ভাসানচরে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতি ডব্লিউএফপির অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং রোহিঙ্গা প্রতিক্রিয়ায় টেকসই আন্তর্জাতিক সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন।

আইওএম’র চিফ অব মিশন ড. লরা নিকোল টম-বন্ডে পররাষ্ট্রপররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করেন

ড. টম-বন্ডের সঙ্গে আলোচনায় বাংলাদেশ ও আইওএম কীভাবে সম্ভাব্য অভিবাসীদের জন্য জনশিক্ষা ও বাজার-প্রাসঙ্গিক দক্ষতা জোরদার করতে, অভিবাসন চক্রজুড়ে ডেটা সিস্টেম উন্নত করতে, নিরাপদ ও নিয়মিত পথ সম্প্রসারণ এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে অনিয়মিত অভিবাসন প্রতিরোধে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী অভিবাসন সংক্রান্ত গ্লোবাল কম্প্যাক্ট বাস্তবায়ন, কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য মানবিক সাড়া এবং সংকট কবলিত দেশগুলোতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সহায়তায় আইওএমের অবদানের প্রশংসা করেন। ড. টম-বন্ডে উষ্ণ অভ্যর্থনার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এগিয়ে নিতে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন।

/এসও/আরকে/
সম্পর্কিত
পশ্চিম তীরে ইসরায়েলিদের তাণ্ডবে ‘খুবই উদ্বিগ্ন’ যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও
সিজেপির বিক্ষোভে বলপ্রয়োগের অভিযোগ, ভারত সফরে রুবিওকে হস্তক্ষেপের আহ্বান
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সর্বশেষ খবর
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
নাচের ভিডিওতে ভাইরাল পরীমণি, সঙ্গে কিবরিয়া
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন