ঢাকা-রোমের ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর আশ্বাস ইতালির রাষ্ট্রদূতের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৬, ২৩:০৫আপডেট : ২২ জুন ২০২৬, ২৩:০৫

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সির ব্যাপারে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেস্যান্ড্রো। 

সোমবার (২২ জুন)  দুপুর ১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার সময় তিনি এই আশ্বাস দেন।   

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রদূত ইতালির অর্থনীতিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি কর্মীর অবদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান।   

এসময় মন্ত্রী দেশের প্রবাসীদের সুবিধার্থে ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রদূত ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। 

রাষ্ট্রদূত বাংলাদেশের বিমানবন্দরের জন্য বার্ড কন্ট্রোল ম্যানেজমেন্ট (বিসিএমএস) তৈরির জন্য ইতালির দ্য এজ কোম্পানির আগ্রহের কথা ব্যক্ত করেন। এছাড়া বাংলাদেশি টেকনিশিয়ানদের উন্নত প্রশিক্ষণের স্বার্থে ফ্লাইওন অ্যারো কোম্পানির প্রশিক্ষণ একাডেমি তৈরির আগ্রহের বিষয়েও বিস্তারিত জানান।  

মন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়নে ইতালির সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি বিমানবন্দর সম্প্রসারণে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে বিদেশি বিনিয়োগের ব্যাপারেও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। 

এর আগে মন্ত্রী সিঙ্গাপুরের কোম্পানি এসএটিএসের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে প্রতিনিধিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন। মন্ত্রী যথাযথ প্রক্রিয়ায় প্রস্তাব আহ্বান করেন এবং বিবেচনার আশ্বাস দেন। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
এ বছর ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা নেই: মন্ত্রী
মেলোনি বারবার ছবি তুলতে চেয়েছেন, দাবি ট্রাম্পের
সর্বশেষ খবর
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির
বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের রেকর্ডও এখন মেসির
হানজালার সঙ্গে রাশেদের বিরোধে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢুকলো কীভাবে
হানজালার সঙ্গে রাশেদের বিরোধে ‘ডোনাল্ড ট্রাম্প’ ঢুকলো কীভাবে
দেবব্রত বিশ্বাস : রবীন্দ্রসঙ্গীতের ব্রাত্য পুরুষ
দেবব্রত বিশ্বাস : রবীন্দ্রসঙ্গীতের ব্রাত্য পুরুষ
আ.লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত-এনসিপি, কী করবে বিএনপি
আ.লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত-এনসিপি, কী করবে বিএনপি
সর্বাধিক পঠিত
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
বিদায়ের আগে ডিসি সারওয়ারের চমক, এবার জানা যাবে মাজারের কত টাকা লুট হয়
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত 
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 
যুক্তরাষ্ট্রে ম্যাচের পর ড্রেসিং রুমে চিঠি রেখে গেছে ইরান, কী ছিল তাতে? 
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল
চীনের আবিষ্কার: মাছ ধরার রিল