প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ঢাকা-বেইজিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জুলাই ২০২৬, ১২:৫১আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১২:৫১

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।  

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করা হয়। এ সময় দুই দেশের বিদ্যমান প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা আরও জোরদার করা, প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারত্বকে আরও কার্যকর করার বিষয়ে মতবিনিময় হয়।  

বৈঠকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য চীনে উচ্চতর প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা খাতে সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রথাগত সামরিক সহযোগিতার বাইরে সাইবার নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।  

প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের অবকাঠামো ও প্রতিরক্ষা খাতে চীনের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন। অপরদিকে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।  

/জেইউ/এসটি/ 
সম্পর্কিত
তাজিকিস্তানের সঙ্গে ভিসা প্রক্রিয়া সহজ করা নিয়ে আলোচনা
সামরিক বাহিনীতে সহযোগিতা জোরদারে আগ্রহী চীন: রাষ্ট্রদূত
চীনে কাঁঠাল রফতানির পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
অ্যাসিড-সন্ত্রাস কমেছে, নারী ও শিশু নির্যাতন কেন নয়? 
অ্যাসিড-সন্ত্রাস কমেছে, নারী ও শিশু নির্যাতন কেন নয়? 
জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নতুন এয়ার ফোর্স ওয়ান ছেড়ে যে কারণে পুরোনো বিমানে ট্রাম্প
নতুন এয়ার ফোর্স ওয়ান ছেড়ে যে কারণে পুরোনো বিমানে ট্রাম্প
ঘুষের লাখ টাকাসহ গ্রেফতার বেবিচকের সাবেক কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড 
ঘুষের লাখ টাকাসহ গ্রেফতার বেবিচকের সাবেক কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড 
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই