সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনামন্ত্রীর নির্দেশ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুলাই ২০২৬, ০৯:১৪আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৯:১৪

সরকারি ক্রয়ে দরপত্র আহ্বান থেকে চুক্তি সই পর্যন্ত সময় বা প্রকিউরমেন্ট লিড টাইম বর্তমানে ৫৪ দিনে নেমে আসলেও তা আরও কমিয়ে আনতে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটিকে (বিপিপিএ) কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ পরিকল্পনা কমিশন চত্বরে বিপিপিএর সম্মেলন কক্ষে সংস্থাটির ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় সভাপতিত্বকালে বৃহস্পতিবার তিনি এ নির্দেশ দেন।

সভায় পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস-চেয়ার পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, আইএমইডি সচিব ও পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ার সিরাজুন নূর চৌধুরী এবং পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থা এবং বিপিপিএর বিভিন্ন সংস্কার উদ্যোগের ফলে সরকারি ক্রয়ে প্রকিউরমেন্ট লিড টাইম প্রায় ১০০ দিন থেকে কমে ৫৪ দিনে নেমে এসেছে; যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। তবে প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়াতে এ সময় আরও কমিয়ে আনতে হবে।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় দক্ষতা, প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে ক্রয় কার্যক্রম দ্রুত সম্পন্ন করা গেলে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়বে এবং উন্নয়নের সুফল দ্রুত জনগণের কাছে পৌঁছাবে।

পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে তিনি সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বৃদ্ধি এবং ক্রয়ের মানোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি ক্রয় ব্যবস্থার কার্যকারিতা যত উন্নত হবে, প্রকল্প বাস্তবায়ন তত বেশি সময়োপযোগী ও ফলপ্রসূ হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে হবে। এ লক্ষ্যে তিনি প্রতি সপ্তাহে অন্তত একদিন পরিকল্পনা মন্ত্রণালয়ে বসে দাফতরিক কার্যক্রম তদারকি করবেন বলেও জানান।

সভায় তিনি বিপিপিএকে চলমান আধুনিকায়ন প্রকল্পের বাস্তবায়ন দ্রুততর করা, ই-জিপি ব্যবস্থা ও ডিজিটাল স্বাক্ষরের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা এবং সরকারি ক্রয়ে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর যথাযথ যাচাই প্রক্রিয়া জোরদারের নির্দেশ দেন।

এছাড়া প্রকল্প বাস্তবায়নে গুণগত মান উন্নয়নে দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ, তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর তদারকি ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করতে বিপিপিএ পরিচালনা পর্ষদের সভা নিয়মিত আয়োজনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এর আগে সভায় পরিচালনা পর্ষদের সদস্যসচিব ও বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ সংস্থাটির প্রতিষ্ঠা, সাংগঠনিক কাঠামো, আইনগত দায়িত্ব, ই-জিপি ব্যবস্থার অগ্রগতি, চলমান প্রকল্পের বাস্তবায়ন, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কৌশলগত অগ্রাধিকার নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।

সূত্র: বাসস

/আরকে/
সম্পর্কিত
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
জিডিপির ২-৩ শতাংশে সৃজনশীল অর্থনীতির অবদান চান অর্থমন্ত্রী
অডিট-ভীতি দূর করতে কর ব্যবস্থা সহজ হচ্ছে: অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
বেকারি পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত
বেকারি পণ্যের দাম বৃদ্ধির বিষয়ে নতুন সিদ্ধান্ত
জামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাকার দুই সিটি নির্বাচনজামায়াত-এনসিপির আলাদা প্রার্থী, ‘ফায়দা’ পাবে বিএনপি?
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
ঢাবিতে পরপর তিনটি বিস্ফোরণ
সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
সাংবাদিক শ্যামল দত্তকে সেফহোমে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের